চার মাস পর ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
৯ মার্চ ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা করার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড। এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের ভিত্তিতে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া। তিনি বলেন, বেসরকারি এলপিজির তুলনায় রাষ্ট্রীয় এলপি গ্যাসের দাম কম হওয়ায় বাজারে ক্রসফিলিংয়ের ঘটনা ঘটছে। এ সমস্যা সমাধানের লক্ষ্যে দাম সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বরও রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দিয়েছিল। তখন ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন ব্যয়, অপারেশন খরচ ও বিভিন্ন চার্জ বৃদ্ধির কথা উল্লেখ করে দাম বাড়ানোর আবেদন করা হয়। তবে সে সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রস্তাবটি নাকচ করে দেয়।
এবার নতুন করে করা প্রস্তাবের বিষয়ে বিপিসি ও বিইআরসি কী সিদ্ধান্ত নেয়, সে দিকেই এখন সংশ্লিষ্ট মহলের নজর রয়েছে।