চার মাস পর ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
৫ মার্চ ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বড় তেল শোধনাগারগুলোকে সাময়িকভাবে ডিজেল ও পেট্রল রপ্তানি স্থগিত রাখতে বলেছে চীন।
বৃহস্পতিবার (৫ মার্চ) ব্লুমবার্গ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
চীন মূলত অপরিশোধিত তেলের অন্যতম বড় আমদানিকারক দেশ। অন্যান্য এশিয়ান বৃহৎ অর্থনীতির মতোই জ্বালানি সরবরাহের জন্য দেশটি অনেকাংশে হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বর্তমানে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
অপরিশোধিত তেল আমদানি করে তা পরিশোধনের পর চীন সাধারণত এর একটি অংশ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে থাকে। বাণিজ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত বছর সমুদ্রপথে চীনের সরাসরি আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় ৫৭ শতাংশই এসেছে মধ্যপ্রাচ্য থেকে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের (এনডিআরসি) কর্মকর্তারা সম্প্রতি দেশটির তেল শোধনাগারগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তারা মৌখিকভাবে পরিশোধিত জ্বালানি রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা বলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শোধনাগারগুলোকে নতুন কোনো রপ্তানি চুক্তি না করার পাশাপাশি ইতোমধ্যে চূড়ান্ত হওয়া চালান বাতিলের বিষয়েও আলোচনা করতে বলা হয়েছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, এই সিদ্ধান্তের বিষয়ে তারা অবগত নন।
ব্লুমবার্গ জানিয়েছে, নিয়মিত জ্বালানি রপ্তানি করা চীনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পেট্রোচায়না, সিনোপেক, সিএনওওসি, সিনোকেম গ্রুপ এবং বেসরকারি শোধনাগার ঝেজিয়াং পেট্রোকেমিক্যাল। এএফপি এসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।