জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বেসরকারিভাবে ফলাফল হাতে পাওয়ার পর নিজ বাসভবনে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তিনি বলেন, বিভিন্ন সূত্র, গণমাধ্যম ও দলের কেন্দ্রীয় নির্বাচনী সেল এবং জেলা পর্যায় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলের ভিত্তিতে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদে যাচ্ছে। “সুতরাং সরকার গঠনের ক্ষেত্রে অন্য কোনো দলের সঙ্গে কোয়ালিশন করার সুযোগ নেই, প্রশ্নই আসে না,” বলেন তিনি।
জাতীয় সরকার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফায় উল্লেখ আছে- ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক ও যুগপৎ আন্দোলনে যারা শরিক ছিল, তাদের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করা হবে। “জাতীয় সরকার মানে সংসদে থাকা সব দলকে নিয়ে সরকার নয়; বরং আন্দোলনের শরিকদের নিয়ে ঐকমত্যের সরকার,” ব্যাখ্যা করেন তিনি।
সংসদে কেমন বিরোধী দল চান- এ প্রশ্নে তিনি বলেন, “খুব প্রাণবন্ত (ভাইব্রেন্ট) বিরোধী দল দরকার। সুশাসন নিশ্চিত করতে শক্তিশালী বিরোধী দল অপরিহার্য, যাতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে।”
ভূমিধস বিজয়ের উল্লাস প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি কোনো বিজয় উৎসব করবে না। “আমাদের দায়িত্ব অনেক বেশি। বিজয় উল্লাস করে কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। এ বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল,” বলেন তিনি। দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে ফিরে জনসভাগুলোতে জনগণের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস থেকেই জনগণের প্রত্যাশার বার্তা পাওয়া গেছে। “বিএনপি এ দেশের গণমানুষের পরীক্ষিত দল- গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের ভূমিকা রয়েছে,” দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দল। “রাষ্ট্র পরিচালনায় ভুল হতে পারে, তবে জনগণ বিচার করেছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির হাতেই নিরাপদ,” মন্তব্য করেন তিনি। প্রযুক্তিনির্ভর, মেধানির্ভর ও জ্ঞাননির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন সালাহউদ্দিন আহমদ।