৩৮৬ রানে পাকিস্তান অলআউট, ২৭ রানের লিড বাংলাদেশের
১২ মে ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ চিকিৎসা ও শারীরিক লড়াইয়ের পর এখন তিনি অনেকটাই শঙ্কামুক্ত এবং সুস্থতার পথে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাস এখন সীমিত পরিসরে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন। পরিবারের সদস্যদের আশা, আসন্ন ঈদের আগেই তিনি দেশে ফিরতে পারবেন। তবে চিকিৎসকদের মতামত ও তার শারীরিক অবস্থার ভিত্তিতেই দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শায়রুল কবির খান বলেন, মহান আল্লাহর রহমতে তিনি আগের তুলনায় অনেক ভালো আছেন। দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি। তিনি আরও আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় চিকিৎসা শেষে খুব শিগগিরই মির্জা আব্বাস স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সেখান থেকে বর্তমানে চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন।