জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১০ ডিসেম্বর ২০২৫, ৩:১২ অপরাহ্ণ
ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠানোর বিষয়ে নয়াদিল্লির সম্মতি ছাড়া বাংলাদেশের কিছুই করার নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা কী করতে পারি, বলুন? কী করণীয়? করণীয় তেমন কিছু আসলে নেই। ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানোর। তারা রাজি না হলে আসলে কিছু করার নেই। আমরা শুধু রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি।”
গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই তিনি সেখানেই অবস্থান করছেন। আন্দোলন দমনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করে।রায়ের পর শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে অনুরোধ জানালেও এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
সবশেষ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পর প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ।পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে, তবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন ভারতের।