রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ইতিবাচক ইঙ্গিত : মির্জা ফখরুল
২৯ জুন ২০২৬, ২:১১ অপরাহ্ণ
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দেশে ফেরার বক্তব্যকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক এবং নিজের মামলা নিজে লড়ুক। কিন্তু তার এই দেশে ফিরতে চাওয়ার ঘোষণা কেবলই স্ট্যান্টবাজি ছাড়া আর কিছুই নয়। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।”
ট্রাইব্যুনালে চলমান মামলা ও তদন্তের সর্বশেষ অগ্রগতি তুলে ধরে চিফ প্রসিকিউটর জানান, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞের বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার তদন্তে বড় অগ্রগতি হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, “সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকসহ জুলাই হত্যাযজ্ঞের ১০টি মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের হাতে এসে পৌঁছেছে।”
তিনি আরও জানান, প্রসিকিউশন টিম এখন এই তদন্ত প্রতিবেদনগুলো অত্যন্ত গুরুত্বের সাথে যাচাই-বাছাই করছে। এই আইনি প্রক্রিয়া শেষ করে খুব দ্রুতই আসামিদের বিরুদ্ধে আদালতে ‘ফরমাল চার্জ’ বা আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে।