মঙ্গলবার, ৫ মে, ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনা প্রধান আসামি হতে পারেন: চিফ প্রসিকিউটর


২০১৩ সালে হেফাজতে ইসলাম-এর আন্দোলনে সারা দেশে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ সরকারের ঊর্ধ্বতনদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনা প্রধান আসামি হতে পারেন: চিফ প্রসিকিউটর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতির তথ্য তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

মঙ্গলবার (৫ মে)) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-এ তিনি জানান, ওই সময় হেফাজতে ইসলাম এর আন্দোলনে সারা দেশে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত অভিযানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই মামলায় প্রধান আসামি হিসেবে শেখ হাসিনাকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। ওই অভিযানের পেছনে হেফাজতে ইসলামকে নিধনের উদ্দেশ্য ছিল বলে তদন্তে উঠে এসেছে।

তদন্তের অগ্রগতি সম্পর্কে আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রায় ৯০ শতাংশ তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৭ জুনের মধ্যে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। মামলায় ৩০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হতে পারে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামকে-এর সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রাণহানির ঘটনা ঘটে, যা ‘শাপলা চত্বর হত্যাকাণ্ড’ নামে পরিচিত। তদন্ত সংস্থার তথ্যমতে, ঘটনাটি একটি পরিকল্পিত অভিযান ছিল এবং শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ পাওয়া গেছে।