বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
২৪ জানুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি ৭ মাসের গাভিন গরু চুরি করে জবাই করার অভিযোগ উঠেছে। জবাই শেষে দুর্বৃত্তরা গরুর মাংস নিয়ে পালিয়ে গেলেও বাড়ির পাশের একটি বাগান থেকে গরুর মাথা, চামড়া, পা ও পেটের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগী মোশাররফ হোসেন জানান, তিনি প্রতিদিনের মতো কাজ শেষে রাত প্রায় ১১টার দিকে বাড়ি ফেরেন। তবে ঘটনার দিন রাত আনুমানিক ১০টার দিকে বাড়িতে ফিরে গরুর দেখাশোনা করতে গিয়ে দেখেন তার গাভিন গরুটি নেই। পরে তিনি আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে রাত ৩টা পর্যন্ত আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুটির কোনো সন্ধান পাননি।
তিনি আরও বলেন, “সকালে লোকমুখে জানতে পারি বাড়ির পাশের এক বাগানে গরু জবাই করা হয়েছে। সেখানে গিয়ে দেখি গরুর মাথা ও চামড়া পড়ে আছে। ভালো করে দেখে নিশ্চিত হই সেটি আমার গরু। এই দৃশ্য দেখে আমি পুরোপুরি ভেঙে পড়ি।”
ভুক্তভোগীর স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এই গরুর দুধ বিক্রি করেই আমার সন্তানের লেখাপড়ার খরচ চালাতাম। গরুটার জন্য অনেক কষ্ট করেছি। এখন গরুটা না থাকলে আমাদের সংসার কীভাবে চলবে?” এ কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা এলাকায় আগে খুব একটা শোনা যায়নি। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।