বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১৪ জানুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
সারা দেশে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা কখনো সামান্য কমবে আবার কখনো বাড়বে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে কুয়াশা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আগামী শুক্রবার পর্যন্ত এসব অঞ্চলে শৈত্যপ্রবাহের প্রভাব থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে পরদিন শনিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ওই সময়ের মধ্যে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা দেশের বর্তমান শীতল আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে।