এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২ জানুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
রাজধানী ঢাকায় আজও শীত ও কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। সকাল থেকে আকাশে সূর্যের দেখা না মেলায় দিনের বেলায়ও শীতের অনুভূতি বিরাজ করছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুষ্ক আবহাওয়ার মধ্যেই আজ ঢাকাসহ আশপাশের এলাকায় কুয়াশার প্রভাব থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও কুয়াশার কারণে শীতের অনুভূতি পুরোপুরি কাটবে না। মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকায় নগরীর বিভিন্ন এলাকায় দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
২ জানুয়ারি আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণকেন্দ্র জানায়, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কুয়াশার প্রভাবে শীতের অনুভূতি বজায় থাকবে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গতকাল বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।