এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৭ ডিসেম্বর ২০২৫, ৮:৪৯ পূর্বাহ্ণ
দেশজুড়ে শীতের দাপট ক্রমেই বাড়ছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, যেখানে পারদ নেমে আসে ৯ ডিগ্রি সেলসিয়াসে। একই দিনে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে এই শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে, যা আজ শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে। এর ফলে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি কুয়াশার প্রকোপও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এতে উড়োজাহাজ চলাচল, নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।