বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ঢাকায় আজ তাপমাত্রা বাড়তে পারে, আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক


রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ 

ঢাকায় আজ তাপমাত্রা বাড়তে পারে, আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার (দুপুর ১টা পর্যন্ত) জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ ছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে নতুন পূর্বাভাস জানানো হবে।