এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১৭ এপ্রিল ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আজ রাত ১১টা ৩৫ মিনিটে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পরপরই প্রথম হজ ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে ছেড়ে যাবে।
প্রথম দিনেই মোট ১৪টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর মধ্যে ৬টি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ৪টি সাউদিয়া এবং ৪টি ফ্লাইনাস। চলতি বছরে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনে অংশ নেবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার হজচুক্তি অনুযায়ী, মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া বহন করবে ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস বহন করবে ১৫ শতাংশ যাত্রী। আগামী ২১ মে পর্যন্ত চলবে প্রি-হজ ফ্লাইট। এ সময় মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।