বাংলাদেশ পুলিশ
বাংলাদেশের একমাত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা হলো বাংলাদেশ পুলিশ। সংস্থাটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত।
বাংলাদেশ পুলিশের প্রধান হলেন মহা পুলিশ পরিদর্শক বা আইজিপি। বর্তমানে সংস্থাটি বিভিন্ন ইউনিট ভাগ হয়ে দায়িত্ব পালন করছে। ইউনিট সম্মূহ: পুলিশ হেডকোয়াটার্স (পুলিশ সদরদপ্তর), রেঞ্জ পুলিশ মেট্রোপলিটন পুলিশ, বিশেষ শাখা (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), রেলওয়ে পুলিশ (জিআরপি), শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, পুলিশ ইন্টারনাল ওভারসাইট (পিআইও), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই),
ট্রেনিং ইন্সটিটিউটস, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, এন্টি টেররিজম ইউনিট।
