এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৫ জানুয়ারী ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
ক্রিকেটের পরিচিত মুখ নাঈম শেখ টুর্নামেন্ট যেটাই হোক না কেন ব্যাট হাতে নিজের ছাপ রাখতে বরাবরই আগ্রহী। সম্প্রতি তিনি জানিয়েছেন, তাঁর কাছে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব এসেছিল। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলাকে অগ্রাধিকার দিয়েছেন।
বিপিএলের নিলামে কোটি টাকারও বেশি দামে দল পাওয়ার পর নাঈম শেখ আরও আলোচনায় উঠে আসেন। বিপিএলের একটি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, সবশেষ নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলার সুযোগ ছিল তাঁর। কিন্তু এনসিএলের কারণে সেই প্রস্তাব গ্রহণ করা সম্ভব হয়নি।
এনপিএলের পরিবর্তে কেন এনসিএলকে বেছে নিয়েছেন, সে ব্যাখ্যাও দেন নাঈম শেখ। তিনি বলেন, “বিপিএল শেষে একরকম ডিল ছিল। যখন এনসিএলের চার দিনের খেলা চলছিল, তখন হঠাৎ করে ওই প্রস্তাব আসে। ওখানেও টি-টোয়েন্টি ক্রিকেট ছিল, কিন্তু লেভেল ম্যাচ হয়নি। তাই আমি এনসিএল বেছে নিয়েছি। বোর্ডও বলেছে, তুমিই সিদ্ধান্ত নাও, কোনো সমস্যা নেই।”
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাঈম শেখ বলেন, “অ্যাডাম রসিংটনের সঙ্গে কথা বলছিলাম। ওখানকার উইকেট কেমন ছিল, সেটি জানতে চেয়েছিলাম। আমারও ওখানে খেলার কথা ছিল, কিন্তু এনসিএলের কারণে যেতে পারিনি। ও বলেছে, উইকেট প্রায় একই রকম। নিয়মিত রান করেছে, সেই আত্মবিশ্বাস এখানে ফর্ম ধরে রাখতে সাহায্য করবে। নেপালের লিগে খেলা অবশ্যই ওকে সহায়তা করছে।”
দেশীয় লিগে ধারাবাহিক পারফরম্যান্স এবং জাতীয় দলের বিবেচনায় নিজেকে প্রস্তুত রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নাঈম শেখ। তাঁর মতে, দীর্ঘমেয়াদে নিজেকে প্রমাণ করতে ঘরোয়া ক্রিকেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।