এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৪ জানুয়ারী ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
ভারতীয় কিছু উগ্রপন্থী ও রাজনৈতিক মহলের চাপে বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এরই ধারাবাহিকতায় ভারতে আয়োজিত আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে ভ্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ জানুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে বিসিবি জানায়, এ বিষয়ে তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে, যাতে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ভারতের বাইরে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হয়।
বিসিবির প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা আজ (৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া বিভিন্ন বিষয় পর্যালোচনা করে ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশের জাতীয় দলের অংশগ্রহণ ঘিরে সৃষ্ট সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান অবস্থায় বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্টে অংশ নিতে ভারতে ভ্রমণ করবে না।’
এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অনুরোধ জানিয়েছে, বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে কোনো নিরাপদ ভেন্যুতে আয়োজন করা হয়। বোর্ডের মতে, খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, বোর্ড সদস্য ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবি আশা প্রকাশ করেছে, আইসিসি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপি রেকর্ড মূল্যে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের কিছু উগ্রপন্থী সংগঠন ও রাজনৈতিক নেতাদের আপত্তি এবং বিসিসিআইয়ের পরামর্শের পর মুস্তাফিজকে দলে না রাখার সিদ্ধান্ত নেয় কলকাতা কর্তৃপক্ষ।
এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়। মুস্তাফিজকে বাদ দেওয়ার পুরো বিষয়টি ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি করে। শনিবার রাত থেকেই বিষয়টি নিয়ে ধারাবাহিক বৈঠক করে বিসিবি। এরই মধ্যে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে বোর্ড।