শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

আজ বিপিএলের ম্যাচ স্থগিত


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। এই শোকের পরিবেশে আজকের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি–টোয়েন্টির নির্ধারিত ম্যাচগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৩০ ডিসেম্বর ২০২৫, ৩:৫৬ অপরাহ্ণ 

আজ বিপিএলের ম্যাচ স্থগিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে।  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের শোকের পরিবেশ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি–টোয়েন্টি ক্রিকেটের সব ম্যাচ বাতিল করা হয়েছে।।

এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও শোক নেমে আসে।

বিসিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকা দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। ম্যাচ দুটি ছিল- সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স। বাতিল হওয়া ম্যাচগুলো পরবর্তী সময়ে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। সংশোধিত সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বিসিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকেই এই ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম প্রভাবশালী নেতা ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর মৃত্যুতে ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।