শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

আজ শুরু বিপিএল দ্বাদশ আসর, উদ্বোধনী দিনে দুই ম্যাচ


আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দ্বাদশ আসর। উদ্বোধনী দিনে সিলেটে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেলে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স, আর সন্ধ্যায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে লড়বে নোয়াখালী এক্সপ্রেস।

২৬ ডিসেম্বর ২০২৫, ৩:৪২ অপরাহ্ণ 

আজ শুরু বিপিএল দ্বাদশ আসর, উদ্বোধনী দিনে দুই ম্যাচ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দ্বাদশ আসর আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) মাঠে গড়াচ্ছে। এবারের আসরের সূচনা হচ্ছে সিলেট পর্ব দিয়ে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিকাল ৩টায় প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্স মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস।

সিলেট পর্ব চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। এরপর ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম পর্ব। সবশেষে ঢাকা পর্ব অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

লিগ পর্ব শেষে বিপিএলের চূড়ান্ত পর্ব শুরু হবে আগামী ১৯ জানুয়ারি। ওই দিন এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারের বহুল প্রতীক্ষিত ফাইনাল। চূড়ান্ত পর্বের প্রতিটি ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

ছয়টি দল নিয়ে এবারের বিপিএলে তিনটি ভেন্যুতে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দলগুলো হলো- ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএলের জমজমাট লড়াইয়ে ক্রিকেটপ্রেমীরা এবারও উপভোগ করবেন দেশি-বিদেশি তারকায় ভরপুর প্রতিযোগিতা।