এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৫ ডিসেম্বর ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ
আগামীকাল থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর ঠিক এক দিন আগে নিজেদের অধিনায়ক ঘোষণা করেছে চট্টগ্রাম রয়্যালস। আসন্ন আসরে দলটির নেতৃত্বে থাকবেন জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার শেখ মেহেদি।
এটাই প্রথমবার বিপিএলে অধিনায়কত্ব করতে যাচ্ছেন শেখ মেহেদি। যদিও এর আগে তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএল খেলার বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেছেন। ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্সের হয়ে মাঠে নেমেছেন এই অলরাউন্ডার।
চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষের অনুরোধের পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দলের মালিকানা বুঝে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন ব্যবস্থাপনায় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান বাবুল। টিম ডিরেক্টরের দায়িত্বে থাকবেন সাবেক জাতীয় অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এ ছাড়া নাফিস ইকবালকে টিম ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রথমে দেশীয় টেকনিশিয়ান মমিনুল হকের নাম প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হলেও পরে সিদ্ধান্তে পরিবর্তন আসে। সর্বশেষ তথ্যে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার কোচ জাস্টিন মাইলসকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শক্তিশালী দল গঠন করে এবারের বিপিএলে মাঠে নামছে চট্টগ্রাম রয়্যালস। নতুন অধিনায়ক শেখ মেহেদির নেতৃত্বে দলটির লক্ষ্য শিরোপা জয় করে মৌসুম শেষ করা।