রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড জয়ী


পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৯নং ওয়ার্ড বাদুরতলী দল শক্তিশালী ৫নং ওয়ার্ড চিংগড়িয়াকে ৭ উইকেটে পরাজিত করে জয়লাভ করেছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

২৩ ডিসেম্বর ২০২৫, ৫:৪৪ অপরাহ্ণ 

কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড জয়ী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পটুয়াখালীর কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ৯ নং ওয়ার্ড বাদুরতলী জয়লাভ করেছেন। সোমবার(২২ ডিসেম্বর) বিকেলে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ মাঠে গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে শক্তিশালী ৫নং ওয়ার্ড চিংগড়িয়াকে হারিয়ে ৭ উইকেটে জয় পায় তারা।
এর আগে শুক্রবার(১৯ ডিসেম্বর) সকাল ৯টায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ মাঠে এ টূর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। সন্ত্রাসীদের গুলিতে ইনকইলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে খেলার শুরুতে এক মিনিট নীরবতা ও প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. জাকির শিকদার, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও শিক্ষক বিল্লাল খান কাবুল, সাবেক কাউন্সিলর মোঃ হাসান শিকদার, টুর্নামেন্ট পরিচালক রাকিবুল সিকদার, শিক্ষক ও ক্রীড়াপ্রেমি সম্রাট, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম, যুবদল নেতা রফিকুল ইসলাম, ফারুক ও লিটুসহ শত শত ক্রীড়া প্রেমী দর্শক। উদ্বোধনী ম্যাচে সিকদার বাড়ি একাদশ, বালিয়াতলী ধুলাসার একাদশকে হারিয়ে প্রথম ম্যাচে জয়লাভ করে।