বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১০ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ণ
টি-টোয়েন্টি ক্রিকেটের দুনিয়ায় অন্যতম সফল ও অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরকে দলে নিয়েছে সিলেট টাইটান্স।
ফ্র্যাঞ্চাইজির এক কর্মকর্তা সোমবার (১০ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিপিএলে আমির এর আগেও খেলেছেন চিটাগং ভাইকিংস, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের হয়ে। এবারও সিলেটের হয়ে খেলবেন, তবে নতুন মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্সের হয়ে।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৩৪৮ ম্যাচে ৪০৯ উইকেট শিকার করেছেন ৩২ বছর বয়সী এই পেসার। ব্যাটারদের জন্য এখনো ভয়ংকর তিনি।
অন্যদিকে, অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোও দলে নিচ্ছে তারকা ক্রিকেটারদের।
ঢাকা ক্যাপিটালস ইতোমধ্যে সরাসরি চুক্তিতে নিয়েছে পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার সাইফ হাসানকে।
সিলেট টাইটান্স স্থানীয় তারকা নাসুম আহমেদ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে।
আর চট্টগ্রাম রয়্যালসের দলে দেখা যাবে অলরাউন্ডার শেখ মাহেদী হাসান ও স্পিনার তানভীর ইসলামকে।
সম্প্রতি বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রংপুর রাইডার্স – বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস
চট্টগ্রাম রয়্যালস – ট্রায়াঙ্গাল সার্ভিস
রাজশাহী – নাবিল গ্রুপ
সিলেট টাইটান্স – ক্রিকেট উইথ সামি
ঢাকা ফ্র্যাঞ্চাইজি – চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান)
সব মিলিয়ে নতুন মালিক, নতুন রঙে এবারের বিপিএল মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।