২০২৬ ফুটবল বিশ্বকাপের সর্বমাধ্যম সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি
৯ জুন ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের করা ২৮৪ রানের জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারের উদ্বোধনী বলেই অজি ওপেনার ম্যাথু শর্টকে ফিরিয়ে দিয়ে অনন্য এক নজির গড়লেন জাতীয় দলের স্পিডস্টার তাসকিন আহমেদ। তার একটি দুর্দান্ত ইনসুইঙ্গার ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে লাইন মিস করেন শর্ট, বল সরাসরি আঘাত হানে তার স্টাম্পে। ফলে কোনো রান না করেই সাজঘরে ফিরতে হয় ওপেনারকে।
তাসকিনের দীর্ঘ এক যুগের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে এটিই প্রথমবার ম্যাচের প্রথম বলে উইকেট পাওয়ার ঘটনা। ২০১৪ সালে ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দেওয়া এই ডানহাতি পেসারের ঝুলিতে অনেক সাফল্য থাকলেও, ইনিংসের প্রথম বলের এই দারুণ কীর্তিটি এতদিন অধরাই ছিল। অবশেষে আজ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই অপেক্ষার অবসান ঘটল।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়া বাংলাদেশি বোলারদের তালিকায় তাসকিন এখন চতুর্থ। এর আগে এই রেকর্ডটিতে নাম লিখিয়েছিলেন আরও তিন বাংলাদেশি পেসার:
সাইফুল ইসলাম: ১৯৯৫ সালে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে সর্বপ্রথম এই কীর্তি গড়েন।
সৈয়দ রাসেল: ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচের প্রথম বলেই উইকেট তুলে নেন।
মাহবুবুল আলম: ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই অনন্য সাফল্য পান।
২০০৯ সালে মাহবুবুল আলমের সেই কীর্তির পর দীর্ঘ ১৭ বছর কিংবা সুনির্দিষ্ট করে বললে ৬,১৫৭ দিন আর কোনো বাংলাদেশি বোলার ওয়ানডে ক্রিকেটের একদম প্রথম বলে উইকেটের দেখা পাননি। তাসকিনের হাত ধরে আজ কাটল সেই দীর্ঘ খরা।
ওয়ানডে সংস্করণে তাসকিনের এটি প্রথম অভিজ্ঞতা হলেও ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ তথা টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার অভিজ্ঞতা তার আগেই ছিল। ২০২২ সালে নেদারল্যান্ডস এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই উইকেট উপড়ে নিয়েছিলেন এই ডানহাতি পেসার। এবার টি-টোয়েন্টির সেই চেনা রূপ ওয়ানডে ক্রিকেটেও ফিরিয়ে এনে অস্ট্রেলিয়াকে শুরুতেই খাদের কিনারায় ঠেলে দিলেন এই টাইগার পেসার।