অস্কারে এআই-এর দাপট রুখতে কঠোর নিয়ম, মানব সৃজনশীলতাকেই অগ্রাধিকার
২ মে ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
বৃষ্টির কারণে সংক্ষিপ্ত হওয়া ম্যাচে চরম ব্যাটিং ধসে পড়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪.২ ওভারে মাত্র ১০২ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা।
ম্যাচটি উভয় দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যাচটি পরিণত হয় সিরিজ নির্ধারণী লড়াইয়ে। এই ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত করত বাংলাদেশ, আর নিউজিল্যান্ড জিতলে সিরিজ ১-১ সমতায় শেষ হতো।
শনিবার মিরপুরের মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। যদিও ইনিংসের শুরুটা ইতিবাচক করার চেষ্টা করেন ওপেনার সাইফ হাসান। প্রথম দুই ওভারে উইকেট না হারিয়ে ১৭ রান তোলে দল, যেখানে সাইফ করেন ১০ বলে ১৬ রান।
তবে চতুর্থ ওভারের প্রথম বলেই ক্রিজ ছেড়ে এগিয়ে এসে খেলতে গিয়ে টাইমিং মিস করে আউট হন সাইফ। তার বিদায়ের মধ্য দিয়ে ২১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর দ্রুতই ধস নামে ব্যাটিংয়ে। ৩৫ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়কলিটন দাস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তিনি ১৭ বলে ২৩ রান করে আউট হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ, আর বড় সংগ্রহ গড়ার সম্ভাবনা শেষ হয়ে যায়।
দলের পক্ষে একমাত্র লড়াই করেন তাওহীদ হৃদয়। তিনি ২৪ বলে তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৩৩ রান করেন। তবে দলের অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় স্কোর গড়া সম্ভব হয়নি। ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।
বৃষ্টির কারণে ম্যাচটি ৫ ওভার কমিয়ে আনা হলেও নির্ধারিত ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। ফলে স্বল্প রানেই অলআউট হয়ে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রতিপক্ষের সামনে।