শনিবার, ২ মে, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা


নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচকে সামনে রেখে স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ম্যাচে খেলা দলটির ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা।

২ মে ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ণ 

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অপরিবর্তিত স্কোয়াড নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (২ মে) রাজধানীর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় মুখোমুখি হবে দুই দল। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছিল, সেটিই বহাল রাখা হয়েছে শেষ ম্যাচের জন্যও। ফলে নতুন করে কোনো ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়নি, আবার কাউকে বাদও দেওয়া হয়নি। নির্বাচকরা প্রথম দুই ম্যাচে পারফরম্যান্স করা দলটির ওপরই আস্থা রেখেছেন।

দলে থাকা নতুন দুই পেসার রিপন মন্ডল ও আবদুল গাফফার সাকলাইনও থাকছেন এই ম্যাচে। তাদের নিয়ে দলে ভারসাম্য ধরে রাখার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট। সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সিরিজ নির্ধারণের জন্য শেষ ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ম্যাচে জয় পেলেই সিরিজ নিজেদের করে নিতে পারবে টাইগাররা, অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য এটি সমতায় ফেরার লড়াই।

তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।