শুক্রবার, ১ মে, ২০২৬

পাকিস্তানকে টপকে সপ্তমে বাংলাদেশ নারী দল


আইসিসির সর্বশেষ বার্ষিক হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে পুরুষদের টেস্ট ও নারীদের ওয়ানডে-দুই ফরম্যাটেই শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে বড় অগ্রগতি দেখিয়ে পাকিস্তানকে পেছনে ফেলে সপ্তম স্থানে উঠেছে বাংলাদেশ নারী দল।
পাকিস্তানকে টপকে সপ্তমে বাংলাদেশ নারী দল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) সর্বশেষ বার্ষিক হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে পুরুষদের টেস্ট ও নারীদের ওয়ানডে- উভয় ফরম্যাটেই শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া

পুরুষদের টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১৩১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা (১১৯)। তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত (১০৪), আর ইংল্যান্ড (১০২) নেমে গেছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড (১০১)।

ইংল্যান্ডের রেটিং কমার অন্যতম কারণ হিসেবে আগের কিছু সিরিজের ফলাফল র‍্যাঙ্কিং থেকে বাদ পড়াকে উল্লেখ করা হয়েছে। এদিকে পাকিস্তান (৮৯) উন্নতি করে ষষ্ঠ স্থানে উঠেছে এবং শ্রীলঙ্কা (৮৬) নেমে গেছে সপ্তম স্থানে। র‍্যাঙ্কিং তালিকা থেকে বাদ পড়েছে আয়ারল্যান্ড, কারণ নির্ধারিত সময়ের মধ্যে তারা পর্যাপ্ত টেস্ট ম্যাচ খেলতে পারেনি।

অন্যদিকে নারীদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ছয় দলের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ১৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড (১২৮) এবং তৃতীয় স্থানে ভারত (১২৪)। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে রয়েছে দক্ষিণ আফ্রিকা (১০০), নিউজিল্যান্ড (৯৩) এবং শ্রীলঙ্কা (৮৯)।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সপ্তম স্থানে।বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছে। আইসিসি জানিয়েছে, আগামী ৫ মে টি-টোয়েন্টি এবং ৭ মে পুরুষদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের নতুন হালনাগাদ প্রকাশ করা হবে।