বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
২৪ মার্চ ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের জয়ে বড় ভূমিকা রাখেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার রোনান সুলিভান, যিনি দেশের জার্সিতে অভিষেক ম্যাচেই করেন জোড়া গোল।
ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই রোনান সুলিভান ও ডেকলাইন সুলিভান। তবে একাদশে সুযোগ পান রোনানই। মাঠে নেমেই নিজের দক্ষতা ও আক্রমণাত্মক ফুটবল দিয়ে নজর কাড়েন তিনি।
প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ম্যাচের শুরুতেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথম ১০ মিনিটের মধ্যেই একটি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ, কিন্তু সেখান থেকে গোল করা সম্ভব হয়নি। পাকিস্তানও শুরুর দিকে বাংলাদেশের রক্ষণভাগে কিছুটা চাপ তৈরি করার চেষ্টা করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে মাঝমাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় বাংলাদেশ। ধারাবাহিক আক্রমণে পাকিস্তানকে নিজেদের অর্ধে গুটিয়ে যেতে বাধ্য করে লাল-সবুজের দল। তবুও কাঙ্ক্ষিত গোল না পাওয়ায় প্রথমার্ধ শেষে আক্ষেপ নিয়েই ড্রেসিংরুমে ফিরতে হয় বাংলাদেশকে।
দ্বিতীয়ার্ধে সেই আক্ষেপ ঘোচান রোনান সুলিভান। ধারাবাহিক আক্রমণের ফল হিসেবে তিনি জোড়া গোল করে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়। তার দুটি গোলেই শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এই জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল দলটি।
উল্লেখ্য, বয়সভিত্তিক এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম অংশ নেয় ২০১৫ সালে এবং সেবার সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল। এরপর অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে মোট সাতবার অংশ নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ২০২৪ সালে একবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। বাকি ছয় আসরের মধ্যে চারবার রানার্সআপ হওয়ার কৃতিত্বও রয়েছে বাংলাদেশের।