বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১৩ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নিলে ইরানের জাতীয় দলের খেলোয়াড়দের জীবন ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
বৃহস্পতিবার (১২ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি লিখেছেন, “ইরানের জাতীয় ফুটবল দল বিশ্বকাপে স্বাগত। কিন্তু আমি সত্যিই মনে করি না যে তাদের সেখানে থাকা উপযুক্ত হবে- তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থেই।” তবে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে। কারণ এর মাত্র দুই দিন আগে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বলেছিলেন, ইরানি দলকে বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সঙ্গে চলমান সংঘাত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই যুদ্ধের প্রেক্ষাপটে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত আসন্ন পুরুষ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সামাজিক মাধ্যমে লিখেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় নিশ্চিত করেছেন যে ইরানি দলকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিতে স্বাগত জানানো হবে।
উল্লেখ্য, গত ডিসেম্বর ইনফান্তিনো ফিফার একটি ‘শান্তি পুরস্কার’ চালু করেন এবং প্রথমবার সেটি ট্রাম্পকে প্রদান করেন। এদিকে চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ায় থাকা ইরানি নারী ফুটবলারদের বিষয়েও মত দিয়েছেন ট্রাম্প। তিনি তাদের আশ্রয় দেওয়ার পক্ষে কথা বলেছেন। জাতীয় সংগীত না গাওয়ায় দেশে ফিরে গেলে শাস্তির মুখে পড়তে পারেন- এই আশঙ্কায় পাঁচজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে অস্ট্রেলিয়া সরকার তাদের আশ্রয় দেয়।