বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে হঠাৎ করে জড়ো হয়ে একপ্রকার ‘মব’ পরিস্থিতি সৃষ্টি করেন একদল ব্যক্তি। তারা সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দাখিল করেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে।
দুদক সূত্র জানায়, দুপুরের দিকে ২০ থেকে ৩০ জনের একটি দল সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে কার্যালয়ে প্রবেশ করে। তারা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানান। একপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে সংশ্লিষ্ট বিভাগ অভিযোগপত্রটি গ্রহণ করে বলে জানা গেছে। এ ঘটনায় অফিসের স্বাভাবিক কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে। নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক কর্মকর্তা জানান, একদল লোক হট্টগোল করে অভিযোগ গ্রহণে কর্মকর্তাদের বাধ্য করেছে। বেনামে দাখিল করা অভিযোগটি আপাতত পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।
তিনি আরও বলেন, দুদকে কোনো অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্ত বা মামলায় রূপ নেয় না। আইন অনুযায়ী প্রাথমিক যাচাই-বাছাই করা হয়। অভিযোগে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা প্রাথমিক সত্যতা না মিললে সেটি বাতিল করা হবে। আর অভিযোগের ভিত্তি পাওয়া গেলে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।