অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে কঠোর সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
৬ মে ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে ঈদ হতে পারে ২৮ মে।
জানা গেছে, সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হবে। ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন পূর্ণ হবে। ফলে জিলকদ মাস ৩০ দিনে শেষ হয়ে ২৭ মে ঈদ উদযাপনের সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে পাকিস্তানও জানিয়েছে, দেশটিতে ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে। যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ বা ২৮ মে ঈদ উদযাপনের সম্ভাবনার কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। সংযুক্ত আরব আমিরাতের হিসাব অনুযায়ী, হজের গুরুত্বপূর্ণ দিন আরাফাত পড়বে ২৬ মে এবং এর পরদিন ২৭ মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর ঈদ পালিত হয়। সে হিসেবে আগামী ২৮ মে দেশে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে। তবে ইসলামি শরিয়াহ অনুযায়ী, চাঁদ দেখার ওপর নির্ভর করেই জিলহজ মাসের শুরু নির্ধারিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরই বাংলাদেশে ঈদুল আজহার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।