জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২০ মার্চ ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়। পরে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বিষয়টি নিশ্চিত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। এর ফলে শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ায় সেখানে শুক্রবার ঈদ উদযাপিত হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার আফগানিস্তান, মালি ও নাইজারেও পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়।
ঈদকে ঘিরে রাজধানীসহ সারা দেশের ঈদগাহ ময়দানগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ থেকে শুরু করে ঢাকার জাতীয় ঈদগাহ- সবখানেই এখন ঈদের জামাতের অপেক্ষা।
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে সেখানে জামাত অনুষ্ঠিত না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এ আয়োজন সম্পন্ন হচ্ছে।
ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানানো হয়েছে।
অন্যদিকে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার ঈদুল ফিতরের ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে শনিবার সকাল ১০টায়। দেশের অন্যতম বৃহৎ এ ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
ঈদ জামাতের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেখানে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানিয়েছেন, সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সবসময় পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।
তিনি আরও জানান, প্রতি বছরের মতো এবারও শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা দায়িত্ব পালন করবে।