রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

দেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর


দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ফলে আগামী শনিবার (২১ মার্চ) বাংলাদেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর- জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

১৯ মার্চ ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ 

দেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে শুক্রবার দেশে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি–র বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

তিনি বলেন, বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার দেশে ৩০ রমজান পূর্ণ হবে এবং শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে। এর আগে হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদের তারিখ নির্ধারণে সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইফতারের আগেই দেশের বেশিরভাগ জেলা থেকে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ার তথ্য আসে। পরে ইফতার শেষে আবারও বৈঠক করে কমিটি। বাকি জেলাগুলোর তথ্য পাওয়ার পর দেশে ঈদের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের আকাশেও বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সেখানে বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং শুক্রবার (২০ মার্চ) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে।