দেশের বাজারে আবারও কমলো সোনার দাম
২১ জুন ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ উদযাপিত হচ্ছে বিশ্ব বাবা দিবস। প্রতিবছরের জুন মাসের তৃতীয় রবিবার এই বিশেষ দিনটি পালন করা হয়। এই দিনে বাবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশে মেতে উঠেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বাবার সাথে কাটানো মধুর স্মৃতি বা বাবার অবদানের কথা তুলে ধরছেন। এই তালিকায় আজ বিশেষভাবে নজর কেড়েছে অভিনেতা তৌসিফ মাহবুবের একটি ফেসবুক পোস্ট।
ফেসবুকে তৌসিফ তার শৈশবের একটি স্মৃতি মনে করে লেখেন, "যখন আব্বুর মাসিক আয় ছিল মাত্র ৮ হাজার টাকা, তখন তিনি আমাকে ৪ হাজার টাকা বেতনের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছিলেন। কারণ, তার একটাই স্বপ্ন ছিল তাঁর ছেলে একদিন বড় হবে, ভালো কিছু করবে, আর সবার থেকে আলাদা হবে।"
বাবার সেই দূরদর্শিতা ও ত্যাগের গভীরতা প্রকাশ করে তিনি আরও লেখেন, "তিনি নিজের বাস্তবতা দেখেননি, দেখেছিলেন আমার সম্ভাবনা। আমার জন্য তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন, যার মূল্য ছিল তাঁর অসংখ্য ত্যাগ, পরিশ্রম আর আত্মত্যাগ। কারণ, তিনি বিশ্বাস করতেন, শিক্ষা খরচ নয়- এটা সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ।"
বাবার দেখা সেই স্বপ্নের পথে আজ তিনি কতটুকু হাঁটতে পেরেছেন, তা নিয়ে বিনয় প্রকাশ করে তৌসিফ বলেন, "আজ আমি তার সেই স্বপ্নের কতটা পূরণ করতে পেরেছি জানি না। কিন্তু একটা বিষয় নিশ্চিত-আজ আমি যা, তার ভিত্তিটা গড়ে দিয়েছেন আমার আব্বু।"
বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও পৃথিবীর সব বাবার প্রতি ভালোবাসা জানিয়ে পোস্টের শেষে এই অভিনেতা লেখেন, "তিনি শুধু আমার বাবা নন, তিনি আমার প্রথম শিক্ষক, প্রথম অনুপ্রেরণা। তিনিই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, বড় করে ভাবতে শিখিয়েছেন। সীমাবদ্ধতার ভেতর থেকেও অসীম চিন্তা করতে শিখিয়েছেন। শুভ বাবা দিবস। আজীবন বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি বাবা।"
তৌসিফ মাহবুবের এই পোস্টের নিচে তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নানামুখী ইতিবাচক মন্তব্য করছেন। অনেকেই বলছেন, মধ্যবিত্ত পরিবারের প্রতিটি বাবার গল্পটাই এমন ত্যাগ আর ভালোবাসায় মোড়ানো। তৌসিফের এই স্বীকারোক্তি আজ কোটি সন্তানের মনের কথাই যেন প্রকাশ করেছে।