জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার লক্ষ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) চীন সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।
ঢাকার চীনা দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির আওতায় কেনা চারটি জাহাজের মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার অন্তর্ভুক্ত রয়েছে। এসব জাহাজ কেনায় মোট ব্যয় হবে ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার কেনার জন্য ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। অপরদিকে, দুটি মাদার বাল্ক ক্যারিয়ার কেনায় ব্যয় হবে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই চারটি নতুন জাহাজ সংগ্রহ প্রকল্প বাংলাদেশের জাহাজ চলাচল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। একই সঙ্গে এটি বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে এবং দেশের সামুদ্রিক স্বায়ত্তশাসন আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, চীন বাংলাদেশের জনগণের প্রতি সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ অব্যাহত রাখবে। চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি এ ধরনের প্রকল্প বাংলাদেশের জনগণের জন্য দীর্ঘমেয়াদি সুবিধা বয়ে আনবে।
সরকার সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন জাহাজ সংযোজনের মাধ্যমে জ্বালানি ও পণ্য পরিবহনে বিদেশি জাহাজের ওপর নির্ভরতা কমবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।