মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
কক্সবাজার, চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলাগুলোতে মঙ্গলবার রাত ৯টা ৩৪ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতয়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। ভূমিকম্পের গভীরতা ও অবস্থানের কারণে এর প্রভাব বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অংশে অনুভূত হয়।
ইউএসজিএস জানায়, মিয়ানমারের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং ভারতের কয়েকটি অঞ্চলেও কম্পন টের পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে কোথাও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের সময় অনেক এলাকায় মানুষজন আতঙ্কে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূকম্পন অনুভূতির অভিজ্ঞতা শেয়ার করেন অনেকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।