শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ভারতীয় পার্লামেন্টে খালেদা জিয়াসহ একাধিক বিশিষ্টজনের স্মরণে শোকপ্রস্তাব


ভারতের ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনে লোকসভা ও রাজ্যসভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে।

২৮ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ 

ভারতীয় পার্লামেন্টে খালেদা জিয়াসহ একাধিক বিশিষ্টজনের স্মরণে শোকপ্রস্তাব
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভারতের সংসদের উভয় কক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। ভারতের ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই এই শোকপ্রস্তাব উত্থাপনের কথা রয়েছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভায় পৃথকভাবে এ শোকপ্রস্তাব আনা হবে। ভারতীয় সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস ও এএনআইয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

ভারতের সংসদের বাজেট অধিবেশন শুরু হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণের মাধ্যমে। এরপর রাজ্যসভার কার্যতালিকা অনুযায়ী সাবেক সংসদ সদস্য এল গণেশন ও সুরেশ কলমাদির মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হবে।

একই সঙ্গে লোকসভায় সাবেক সংসদ সদস্য শালিনী পাতিল, ভানু প্রকাশ মির্ধা, সত্যেন্দ্র নাথ ব্রহ্ম চৌধুরী, সুরেশ কলমাদি এবং কবীন্দ্র পুরকায়স্থের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করা হবে।

এছাড়া রাজ্যসভায় সংসদের মহাসচিব ২৬৯তম অধিবেশনে উভয় কক্ষে পাস হওয়া এবং রাষ্ট্রপতির সম্মতি পাওয়া বিলগুলোর একটি বিবরণী টেবিলে উপস্থাপন করতে পারেন।