জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২১ জানুয়ারী ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ণ
নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হয়েছে। এর পরবর্তী দিন হিসেবে আজ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং একই সঙ্গে প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করবে ইসি।
এ বিষয়ে ইসির জারি করা পরিপত্রে বলা হয়েছে, ‘প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে হবে।’ ইসি সূত্র জানায়, প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
ইসির রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে, যা আলাদা ব্যালটে সম্পন্ন করা হবে। এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি প্রার্থী বৈধ তালিকায় রয়েছেন। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ইসি পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, প্রার্থীদের নামের তালিকা বাংলা বর্ণানুক্রম অনুযায়ী চূড়ান্ত করে প্রকাশ করা হবে। প্রতীক বরাদ্দের পর নির্বাচনী মাঠে প্রার্থীদের প্রচারণা ও রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।