শনিবার, ৭ মার্চ, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় নাসুমের রহস্যজনক পোস্ট


ডেস্ক সংবাদ, আজকের প্রসঙ্গ

১০ ডিসেম্বর ২০২৩, ৪:১৮ অপরাহ্ণ 

সোশ্যাল মিডিয়ায় নাসুমের রহস্যজনক পোস্ট
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ওয়ানডে বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে ভারতে খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। তবে সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় সাকিব বাহিনী। প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এদিকে বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই গণমাধ্যমের আলোচনায় টাইগার বাঁহাতি টাইগার স্পিনার নাসুম আহমেদ।

তাকে ঘিরে নানান আলোচনা হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। দেশের একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, চেন্নাইয়ে বিশ্বকাপ চলাকালে নাসুম আহমেদকে নাকি চড় মেরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে নিজের বিরুদ্ধে আনা সেই অভিযোগ অস্বীকারও করেন লঙ্কান এই কোচ।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যজনক একটি পোস্ট করেছেন নাসুম। গতকাল শনিবার (৯ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নাসুম লিখেন, ‘৩০ !! ৫৯.১০০ ৩৪ ...১৫০। ইনশা আল্লাহ। প্রয়োজন ১৬। হওয়ার পথে রয়েছে।’

হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় নাসুমের এমন পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে বেশ আলোচনা হচ্ছে। এ পোস্টের মধ্যদিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার জানা যায়নি। তবে নেটিজেনরা নাসুমের পোস্টের বেশ কিছু সমাধান বের করেছেন।

তাদের মধ্যে একজন লেখেন, ৩০ ম্যাচে ৫৯ ইনিংসে ১৩৪ উইকেট। ১৫০ উইকেট হতে ১৬টা প্রয়োজন। ইনশাআল্লাহ, সেটা হওয়ার পথে রয়েছে।

সোশ্যাল মাধ্যমে নেটিজেনদের দেয়া এ সমাধানকে একেবারেই অযৌক্তিক মনে করা যাবে না। কারণ বিসিএলের সর্বশেষ দুই ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেয়া নাসুমের এই গাণিতিক পোস্টটির মিল রয়েছে প্রথম শ্রেণির পরিসংখ্যানের সঙ্গে।

সর্বশেষ ম্যাচে ৭ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের হয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। কঠিন সময়ে তাই নিজেকে উজ্জীবিত করতে হয়তো এই পোস্ট দিয়েছেন তিনি। তবে আরেক নেটিজেন অবশ্য দিয়েছেন ভিন্ন এক সমাধান। যেখানে টেনে আনা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

তিনি বলেন, মাহমুদউল্লাহ রিয়াদের জার্সি নম্বর ৩০। সে নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ না পাওয়ায় অবাক। আর ৫৯ নম্বর জার্সি ব্যবহারকারী সৌম্য সরকার চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় ছাত্র। আর ৩৪ ... ১৫০ মানে হচ্ছে— টি–টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা ৩৪ কে ১৫০ তে নিয়ে যেতে চান বলে ইনশাআল্লাহ বলেছেন। প্রয়োজন ১৬ কে অ্যাঞ্জেল সংখ্যা হিসেবে লিখেছে। ইচ্ছা পূরণ করতে আল্লাহ পথে সহায়তা করবেন।