দিল্লিতে সিজেপি আন্দোলনে সংঘর্ষ, ১০ ঘণ্টা ইন্টারনেট বন্ধের অভিযোগ
১১ জানুয়ারী ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
আইপিএল ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, এ বিষয়ে আপাতত কোনো ধরনের উদ্বেগজনক পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে না।
রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাস করে। আমরা সব দেশের সঙ্গে উদার বাণিজ্য করতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, ততক্ষণ পর্যন্ত দেশভিত্তিক কোনো বাই-লেটারাল সিদ্ধান্ত নেওয়া হয় না। সামগ্রিকভাবে বাংলাদেশ উদার বাণিজ্যের পক্ষেই অবস্থান করে।’
তিনি আরও জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে। পাশাপাশি ভারতের সঙ্গে গৃহীত বিভিন্ন ট্রেড মেজারের কোনো প্রভাব পড়েছে কি না, সেটিও সরকার পর্যবেক্ষণ করছে।
রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন শেখ বশিরউদ্দিন। তিনি জানান, রমজানে পণ্যের সরবরাহ, দাম ও বাজার ব্যবস্থাপনা নিয়ে সার্বিক পর্যালোচনার জন্য আগামী ১৯ জানুয়ারি অংশীজনদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে বৈঠক শেষে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানি নীতি আদেশে শর্ত শিথিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আমদানি নীতির খসড়া সংশোধন করে দ্রুত তা মন্ত্রিসভায় (ক্যাবিনেট) উত্থাপন করা হবে বলে জানান তিনি।