জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৬ জানুয়ারী ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
শহিদ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এ পথযাত্রা শুরু হয়।
কর্মসূচির অংশ হিসেবে ‘মার্চ ফর ইনসাফ’ শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব–সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় পুনরায় শাহবাগের হাদি চত্বরে এসে শেষ হওয়ার কথা রয়েছে।
পথযাত্রায় ১০টি পিক-আপ ভ্যানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে ‘Justice For Hadi’, ‘March For Insaf’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। পাশাপাশি বিভিন্ন স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত হয়ে ওঠে। স্লোগানগুলোর মধ্যে ছিল-
‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’,
‘রক্ত বন্যায়, ভেসে যাবে অন্যায়’,
‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’,
‘লাল-সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়’,
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।
ইনকিলাব মঞ্চের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে-
১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনে সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে দেশটি অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।
৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।
কর্মসূচি চলাকালে ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং রাজপথে থেকেই তারা ন্যায়বিচারের দাবি জানিয়ে যাবেন।