চুয়াডাঙ্গায় অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
৩ জানুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে চার দিনব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ৩ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। এ সময়ে হাদি হত্যার বিচার নিশ্চিতে সহযোগিতা চাইতে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে যাবেন সংগঠনটির নেতাকর্মীরা। আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যাকাণ্ডে জড়িত খুনি ও সহযোগীদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে ৭ জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলন শুরু করার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি ২২ কর্মদিবসের মধ্যে বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা।
২ জানুয়ারি জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এসময় সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা অবশ্যই বৈঠক করবেন। কিন্তু সেই বৈঠক হতে হবে ওপেন। কোনো সিক্রেট বৈঠক চলবে না। দিল্লির সঙ্গে আমাদের কোনো গোপন বৈঠক চলবে না। বাংলাদেশ চারপাশ থেকে ভারতীয় আধিপত্যবাদের চাপে রয়েছে। সে কারণেই আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি। এখন যদি আমেরিকা বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায়, আমরা কি তার বিরুদ্ধেও কথা বলব না? আমরা কারো কাছেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তুলে দেব না।’
ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘ওসমান হাদি আমাদের এই লড়াইয়ের পথ দেখিয়ে গেছেন। আমাদের সেই পথ ধরেই সামনে এগিয়ে যেতে হবে। আমাদের সংগ্রাম কেবল শুরু হয়েছে। বাংলাদেশের সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা এই লড়াই চালিয়ে যাব, ইনশাআল্লাহ।’
ইনকিলাব মঞ্চের নেতারা জানান, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির দিকেও তারা যেতে বাধ্য হবেন।