ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।
সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। জানাজা শেষে দুপুর সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। নিরাপত্তাজনিত কারণে এ সময় সাধারণ জনগণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং কেউ ব্যাগ বা ভারী সামগ্রী বহন করতে পারবেন না।
মির্জা ফখরুল আরও বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি এমন এক সময়ে আমাদের ছেড়ে চলে গেলেন, যখন দেশ ও জাতির তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।” মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।