বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

আজ শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত মেয়েদের ফুটবল লিগ


দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শুরু হচ্ছে দেশের বহুল কাঙ্ক্ষিত মেয়েদের ফুটবল লিগ। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১১টি ক্লাব, উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ।

২৯ ডিসেম্বর ২০২৫, ২:১৩ অপরাহ্ণ 

আজ শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত মেয়েদের ফুটবল লিগ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশের নারী ফুটবলে নতুন উদ্দীপনা নিয়ে আজ শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত মেয়েদের ফুটবল লিগ। এবারের লিগে দেশের বিভিন্ন প্রান্তের মোট ১১টি ক্লাব অংশ নিচ্ছে, যা নারী ফুটবলের প্রতিযোগিতামূলক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এবারের লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো— নাসরিন স্পোর্টস একাডেমি, পুলিশ ফুটবল ক্লাব, আর্মি স্পোর্টস ক্লাব, বিকেএসপি, আনসার, সদ্যপুস্করনি যুব স্পোর্টিং ক্লাব, কাচারিপাড়া একাদশ, সিরাজ স্মৃতি সংসদ, ঢাকা রেঞ্জার্স, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং রাজশাহী স্টার্স।

উদ্বোধনী দিনে কমলাপুর স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ৩টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে আর্মি স্পোর্টস ক্লাব ও পুলিশ ফুটবল ক্লাব। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌনে ৬টায় বিকেএসপি ও নাসরিন স্পোর্টস একাডেমির মধ্যে লড়াই অনুষ্ঠিত হবে।

লিগের নিয়ম অনুযায়ী প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে এবং প্রত্যেকটি দল মোট ১০টি করে ম্যাচ খেলবে। ধারাবাহিক এই লিগ থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং জাতীয় দলের জন্য শক্ত ভিত্তি তৈরি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নারী ফুটবলের উন্নয়নে এই লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষক ও আয়োজকরা।