জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৩ ডিসেম্বর ২০২৫, ২:৩১ অপরাহ্ণ
রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আইন-বিধি অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ও গণভোটে আইনের শাসন নিশ্চিত করতে তিনি সবাইকে সমানভাবে আইন প্রয়োগের আহ্বান জানান।
মঙ্গলবার নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির স্বাগত বক্তব্যে সিইসি বলেন, “আমাদের ওপর একটি জাতীয় ও সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে। আমরা একটি যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই ক্রান্তিলগ্নে যদি আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা জবাব দিতে পারব না।” মাঠ প্রশাসনের কর্মকর্তারা সঠিকভাবে কাজ না করলে ইসির ‘ঘুম হারাম’ হবে বলেও মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, “এই দেশ আমাদের সবার। দেশকে সঠিক অবস্থায় রেখে যাওয়া আমাদের দায়িত্ব। আপনারা ভালো কাজ করলে আমি ভালো থাকি, আর আপনারা যদি ভালোভাবে কাজ না করেন, তাহলে আমার ঘুম হারাম।”
রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আইন-কানুনের আলোকে কাজ পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের কাঁধে যে গুরু দায়িত্ব এসেছে, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ তা সঠিকভাবে পরিপালন করব। কোনো ধরনের বিচ্যুতি থাকবে না। সঠিক কাজটি সঠিক সময়ে, কার্যকরভাবে করতে হবে।”
আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে সিইসি বলেন, “আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে আমরা নির্বাচন ব্যবস্থাকে বন্ধ করে দিয়েছি। এই অপবাদ থেকে মুক্তি পেতে আমরা প্রমাণ করতে চাই- আমরা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করতে পারি। আর তা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব।”
মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, “আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করবেন। আপনারা মাঠে আইনের শাসন নিশ্চিত করবেন। আপনারা সাহসী হলে আমিও সাহসী হবো। আপনারা যখনই আইনের প্রতিষ্ঠায় সাহসী পদক্ষেপ নেবেন, নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে।”
সভা শেষে নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।