জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১৮ ডিসেম্বর ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ণ
ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
প্রেস উইং জানায়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে যান। পরিদর্শনের পর রাত ৯টা ৪ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টাকে জানান, শরীফ ওসমান হাদির অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।এ অবস্থায় প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানান এবং শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন।
এদিকে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।উল্লেখ্য, গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার সময় শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা গুলি চালায়। গুলিতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।হাদির ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।