জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২ ডিসেম্বর ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন তার বোন উজমা খান। সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি জানান, তার ভাই ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন। এতে ইমরানের স্বাস্থ্য নিয়ে গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবেরও অবসান হয়েছে।
সম্প্রতি আফগানিস্তানভিত্তিক একটি সংবাদমাধ্যম দাবি করেছিল যে ইমরান খান আর বেঁচে নেই। ভারতীয় কিছু গণমাধ্যমও সেই ভুল তথ্য প্রচার করে। তবে পাকিস্তান সরকার বারবার জানায়, ইমরান খান সুস্থ আছেন।
ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়, আদিয়ালা জেল কর্তৃপক্ষ মঙ্গলবার (২ ডিসেম্বর) উজমা খানকে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়। এদিন হাজারো পিটিআই সমর্থক জেলের বাইরে ভিড় করেন। উজমা ভেতরে গিয়ে প্রায় ৩০ মিনিট ভাইয়ের সঙ্গে কথা বলেন।
সাক্ষাৎ শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বলেন,
“ইমরান খানের শারীরিক অবস্থা পুরোপুরি ভালো। তবে তিনি খুব রাগান্বিত ছিলেন এবং বলেছেন যে তাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে।”
তিনি আরও জানান—
ইমরান খানকে সারাদিন একই কক্ষে রাখা হচ্ছে , খুব অল্প সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয়। তার সঙ্গে কারও যোগাযোগের সুযোগ নেই।
এদিকে ইমরানের স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া গুজবে পিটিআই সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। অনেকে ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে পরিবার বা দলের শীর্ষ নেতাদের কাউকেই ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি জানান, ২৭ অক্টোবর থেকে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।
পিটিআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।