মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
২ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ণ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত সাম্প্রতিক দেশব্যাপী জরিপে এমন ইতিবাচক চিত্র উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ মনে করেন ড. ইউনূস তার দায়িত্বে ভালো কাজ করছেন। পাশাপাশি ৭০ শতাংশ জানিয়েছেন, তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট।
আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন,ড. ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন। তার এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এই আস্থা স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কারের ব্যাপক প্রত্যাশা তুলে ধরে।”
ভোটারদের আগ্রহও বেড়েছে
জরিপে আরও উঠে এসেছে, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ ব্যাপক।
৬৬% ভোটার জানিয়েছেন, তারা ভোট দিতে খুব আগ্রহী।
২৩% জানিয়েছেন তারা কিছুটা আগ্রহী।
আর ৮০% অংশগ্রহণকারী মনে করেন নির্বাচনী প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু হবে।
জোহান্না কাও আরও বলেন,“বাংলাদেশিদের এই উৎসাহ-উদ্দীপনা প্রমাণ করে সংস্কার প্রক্রিয়া ধরে রাখা এবং নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আইআরআইয়ের জরিপের উদ্দেশ্য
আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে জনমত জরিপ পরিচালনা করে থাকে। নীতিমালা, রাজনীতি ও শাসনব্যবস্থা নিয়ে জনগণের দৃষ্টিভঙ্গি বোঝা এবং দায়িত্বশীল রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোই তাদের জরিপের মূল লক্ষ্য। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে জনগণের মতামত আগের যেকোনো সময়ের তুলনায় আরও গুরুত্বপূর্ণ বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।