শেষ মুহূর্তের গোলে ঘানাকে হারিয়ে শেষ ৩২-এ ক্রোয়েশিয়া
২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ণ
গুম অধ্যাদেশ ও বিচার বিভাগীয় সংস্কারসহ চলমান আইনগত অগ্রগতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ১ ডিসেম্বর রাত ১১টায় বহুল প্রতিক্ষীত গুম অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে।
তিনি আরও জানান, কয়েকদিন আগে বিচার বিভাগকে স্বাধীন করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যেই হিউম্যান রাইটস কমিশন আইন–এর আরেকটি গুরুত্বপূর্ণ সংস্কারও চূড়ান্ত করা হবে।
আইন উপদেষ্টা জানান,
“বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য আমাদের ছিল, তার ৯০ শতাংশ সমাপ্ত হয়েছে। আমরা পুলিশ সংস্কার আইন এবং দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত শেষ করার জন্য কাজ করছি।”
তিনি মনে করেন, ভবিষ্যতে নির্বাচিত সরকারগুলো যদি আন্তরিকতার সঙ্গে এসব আইন বাস্তবায়ন অব্যাহত রাখে, তবে আগামী দিনের বাংলাদেশ আরও বেশি মানবাধিকারবান্ধব ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।