জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৩০ নভেম্বর ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ
নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার আগেই সার্বিক প্রস্তুতি ও সমন্বয় নিশ্চিত করতে ৩৪টি মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে আরেক দফা বৈঠক করেছে কমিশন। রোববার অনুষ্ঠিত এ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
ইসি সচিব বলেন, আগামী বছরে জাতীয় নির্বাচন ও গণভোট মিলিয়ে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ ভোট আয়োজন হতে যাচ্ছে। এজন্য মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে নিবিড় সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন।
বৈঠকে ভোট কক্ষের কাঠামো ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। আখতার আহমেদ বলেন, মক ভোটিংয়ের ফলাফল বিশ্লেষণ করে কমিশন মনে করছে—ভোট কেন্দ্র বা ভোট কক্ষ বাড়ানোর প্রয়োজন নেই। তবে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় প্রতিটি ভোট কক্ষে দুটি গোপন বুথ স্থাপন করা হবে। এটি প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে।
নির্বাচনকালীন দায়িত্বে থাকা কর্মীদের জন্য ভাতা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিব বলেন, ভাতা বাড়ানোর উদ্দেশ্য হলো—দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা যেন কোনো স্থানীয় রাজনৈতিক ব্যক্তির আতিথেয়তা গ্রহণ না করেন এবং দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকতে পারেন।
ভোটার তালিকায় প্রবাসী নিবন্ধনের বর্তমান অবস্থা তুলে ধরে ইসি সচিব জানান, এখন পর্যন্ত প্রায় এক লাখ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন, যা কমিশনের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সার্বিক অবস্থা ভালো রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকবেই, তবে তা নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।