জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৩০ নভেম্বর ২০২৫, ৯:০৫ পূর্বাহ্ণ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন এনআইইআর নীতির সংস্কারের দাবি জানিয়ে আজ রবিবার (৩০ নভেম্বর) সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
শনিবার (২৯ নভেম্বর) সংগঠনের সভাপতি মোহাম্মদ আসলাম গণমাধ্যমকে জানান, নতুন নীতি ব্যবসায়ীদের জন্য অযৌক্তিক চাপ তৈরি করছে। তাই নীতির সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বন্ধ, মোবাইল ফোন আমদানিতে ন্যায্য করনীতি এবং আমদানির ক্ষেত্রে উন্মুক্ত সুযোগ নিশ্চিত করার দাবি জানাচ্ছে তারা।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার,পান্থপথ এলাকায় একটি শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে সারাদেশের মোবাইল ডিভাইস ব্যবসায়ীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।