ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
২৪ নভেম্বর ২০২৫, ৩:০৩ অপরাহ্ণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য চালু করা পোস্টাল ব্যালট ব্যবস্থায় ব্যাপক সাড়া মিলেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ২১ হাজার ৪৭ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। ইসির ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।
প্রথম পর্বে নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ১৬৪ জন এবং নারী ভোটার এক হাজার ৮৮৩ জন। পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রবাসীরা এই পর্বে নিবন্ধন করেছেন।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। একই দিনে ১৪৮টি নির্দিষ্ট দেশে পোস্টাল ভোটিংয়ের সময়সূচি ঘোষণা করে নির্বাচন কমিশন।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক জানান, বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে নিবন্ধন কার্যক্রম চলছে।
২৪–২৮ নভেম্বর: উত্তর আমেরিকা ও ওশেনিয়া
২১ নভেম্বর–৩ ডিসেম্বর: ইউরোপ
৪–৮ ডিসেম্বর: সৌদি আরব
৯–১৩ ডিসেম্বর: দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া
১৪–১৮ ডিসেম্বর: মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ
পোস্টাল ব্যালট নিবন্ধন পদ্ধতি
প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় অবশ্যই যে দেশ থেকে ভোট দিতে চান, সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে।
ব্যালট প্রাপ্তির ক্ষেত্রে সঠিক ও পূর্ণ ঠিকানা দেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত সময়সীমার মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে প্রবাসী ভোটারদের অনুরোধ জানিয়েছে ইসি।